লন্ড‌নে বাংলায় লেখা হলো স্টেশ‌নের নাম

লন্ডন প্রতি‌নি‌ধি
১১ মার্চ ২০২২, ০৮:৩৯আপডেট : ১১ মার্চ ২০২২, ০৯:২৩

পূর্ব লন্ডনে বাংলাদেশিদের ‘আদি ঠিকানা’ হিসেবে পরিচিত ব্রিকলেন, ব্রিকলেন মসজিদ ও ইস্ট লন্ডন মসজিদ। আশেপাশের অনেক দোকানের নামও বাংলায় লেখা। এই এলাকার সড়কগুলোতে হাঁটলে মনে হয়, দূর পরবাসে এক টুকরো বাংলাদেশ। এবার সেই গৌরবগাঁথার সাথে যুক্ত হলো আরও একটি নতুন ধাপ। এই এলাকার একটি ট্রেন স্টেশনটির নাম লেখা হলো বাংলায়।

‘হোয়াইটচ্যাপেল স্টেশন’ নামে এই স্টেশনটি বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত পূর্ব লন্ডনে অবস্থিত। প্রতিদিন এই স্টেশন দিয়ে চলাচল করেন বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার হাজার হাজার মানুষ। এখন থেকে তারা ইংরেজির পাশাপাশি বাংলায় দেখবেন হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম। সম্প্রতি নতুন সাইন‌বোর্ডটি স্টেশ‌নে যুক্ত করা হয়। 

সংশ্লিষ্ঠরা বলছেন, এর মধ্য দিয়ে লন্ড‌নে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদি‌নের প্রত‌্যাশা পূরণ হয়েছে। সাপ্তা‌হিক সুরমার বার্তা সম্পাদক ক‌বি আব্দুল কাইয়ুম বৃহস্প‌তিবার (১০ মার্চ) রা‌তে বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, এই ঐতিহাসিক অর্জনে আমরা আনন্দিত ও উজ্জীবিত। 

লন্ড‌নে বাংলায় লেখা হলো স্টেশ‌নের নাম

তি‌নি বলেন, ‘স্টেশনটিতে বাংলা সাইনবোর্ড বসানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করেছিলেন আমার শ্বশুর আব্দুল কাইয়ূম চৌধুরী। আবেদনটি গৃহীত হওয়ার পরপরই লোকাল অথোরিটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তা বাস্তবায়নে উদ্যোগী হয়। আজকের এই আনন্দঘন মুহূর্তে উনিসহ বিভিন্নভাবে যারা ক্যাম্পেইন করেছিলেন একজন বাঙালি হিসেবে আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম