লন্ড‌নে বাংলা‌দেশি নারীর লাশ উদ্ধার

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
২৭ মার্চ ২০২২, ০৮:৩৯আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৮:৩৯

লন্ড‌নে ভেতর থে‌কে তালা দেওয়া একটি ফ্ল‌্যাট থে‌কে এক বাংলা‌দেশ নারীর ছু‌রিকাহত মর‌দেহ উদ্ধার ক‌রেছে পু‌লিশ। ‌নিহত ইয়াস‌মিন বেগম (৪০) দুই সন্তা‌নের জননী। বাংলা‌দেশি অধ্যুষিত পুর্ব লন্ড‌নের বেথনাল গ্রিন ওয়া‌র্ডের রজার স্ট্রিটে এ দুর্ঘটনা ঘ‌টেছে। 

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ও লন্ডন স্যোশাল সা‌র্ভিসের উদ্ধৃ‌তি দি‌য়ে স্থানীয় লেবার পা‌র্টি নেত্রী রে‌বেকা সুলতানা র‌বিবার (২৭ মার্চ) লন্ডন সময় ভোরে বাংলা ট্রিবিউন‌কে জানান, আমরা যতটুকু জে‌নে‌ছি ইয়াস‌মিন তার দুই পুত্রকে নি‌য়ে থাক‌তেন। অন‌্যান‌্য দি‌নের ম‌তো গত বুধবার সকা‌লে তি‌নি তার দুই পুত্রকে ঘ‌রের পা‌শের স্থানীয় বঙ্গবন্ধু স্কু‌লে পৌঁ‌ছে দেন। ইয়াস‌মি‌নের বড় ছে‌লে ক্লাস ফাইভ ও ছোট‌ ছে‌লে ইয়ার ওয়া‌নের ছাত্র। বি‌কালে স্কুল ছু‌টির পরও ছে‌লে‌দের নি‌তে না আসায় স্কু‌লের শি‌ক্ষিকা পু‌লি‌শে খবর দেন। প‌রে পু‌লিশ তার ইয়াস‌মি‌নের ঘ‌রের দ‌রজা ভে‌ঙে ইয়াসমি‌নের ছু‌রিকাহত লাশ উদ্ধার ক‌রে‌। 

ভব‌নের বাসিন্দা ও ইয়াস‌মি‌নের প্রতি‌বেশিরা জানি‌য়েছেন, ইয়াস‌মিন শান্ত স্বভা‌বের একজন নারী। তার দুই শিশু সন্তান মা‌কে হা‌রি‌য়ে এখন নির্বাক।   

নিহত ইয়াস‌মি‌নের খু‌নের ঘটনায় পু‌লিশ তদন্ত শুরু ক‌রে‌ছে। এ হত‌্যার ঘটনায় জ‌ড়িত স‌ন্দে‌হে পুলিশ এখ‌নও কাউকে গ্রেফতার করতে পা‌রেনি।  

লন্ড‌নে বাংলা‌দেশি নারীর লাশ উদ্ধার

এদি‌কে শনিবার (২৬ মার্চ) মাগ‌রিবের নামাজের পর নিহত ইয়াস‌মি‌নের রু‌হের মাগ‌ফিরাত কামনায় প্রতি‌বেশি‌দের উদ্যো‌গে দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়। স্থানীয় বায়তুল আমান মস‌জি‌দের ইমাম হা‌ফিজ আনোয়ার হো‌সেন দোয়া পরিচালনা করেন। এসময় টাওয়ার হ‌্যাম‌লেট‌স কাউন্সিলের মেয়র জন বিগস ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন ও ঘটনার খোঁজ খবর নেন।

ক‌মিউনি‌টি নেতা আহাদ চৌধুরী বাবু ব‌লেন, জনবহুল ও বাংলা‌দেশি অধ‌্যু‌ষিত এলাকায় এ নির্মম হত‌্যাকা‌ণ্ডের ঘটনায় স্থানীয় বা‌সিন্দারা উদ্বিগ্ন ও শোকাচ্ছন্ন।

/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম