আবুধাবিতে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ২, আহত ১২০

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত প্রতিনিধি
২৪ মে ২০২২, ০৪:০২আপডেট : ২৪ মে ২০২২, ০৪:১০

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ঘটনাস্থলেই  ২ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মে) দুপুর পৌণে একটার দিকে নগরীর ব্যস্ততম আল খালিদিয়া রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬৪ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি ৫৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজকে আবুধাবি পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

বিস্ফোরণের ফলে রেস্তোরাঁর আশপাশের বেশ কয়েকটি দোকান ও ছয়টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং যতক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত অস্থায়ীভাবে এই বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়েছে আবুধাবির প্রশাসনিক কর্তৃপক্ষ।

/এমএস/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম