বাংলাদেশ-কাতারের প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই

আবুল কালাম ফয়সাল, কাতার
২৬ অক্টোবর ২০২২, ১৫:৩১আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৫:৩১

বাংলাদেশ ও কাতারের প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সমঝোতা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং কাতারের পক্ষে কাতার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আকিল আল নাবিত।

পরে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও লেফটেন্যান্ট জেনারেল আল নাবিতের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থ-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে কাতারের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ চুক্তি দুই দেশের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন (এনডিসি), দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন এবং কাতারের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা প্রধান ব্রিগেডিয়ার আব্দুল আজিজ আল সুলাইতি।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম