আরব আমিরাতে বাংলাদেশিদের বুদ্ধপূর্ণিমা উদযাপন

মোহাম্মদ ইরফানুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত
২৩ এপ্রিল ২০২৩, ০১:৪০আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০১:৪০

শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান ,সদ্ধর্ম সভা ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার (২২ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মোবারক সেন্টারে অনুষ্ঠিত অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতি ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, শাসনভাস্কর ভদন্ত শাসন প্রিয় মহাথের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রদীপ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির, বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন মহেশখালী ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত দীপানন্দ মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের।

আরব আমিরাতে বাংলাদেশিদের বুদ্ধপূর্ণিমা উদযাপন

মঙ্গলাচারণ ও উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা শুভ ভিক্ষু। প্রকৌশলী লাভলু বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন অনুত্তর বড়ুয়া।

দুপুরে সদ্ধর্ম সভা ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন উপসংঘরাজ, শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা দরদরী সুনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রদীপ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাস্থবির। বাংলাদেশ থেকে ভার্চুয়াল নিদেশনা করেন ইউএই বাংলাদেশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভদন্ত শীলমিত্র থের।

অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বৌদ্ধদের উপস্থিতেতে এক মহামিলন মেলায় পরিণত হয়।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম