জার্মানিতে আ. লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ১৯:২৫আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৯:৩৩

জার্মানিতে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) সন্ধা ৬টায় ১৫ ও ২১ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব) ফারুক খান। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান এবং জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া। বিশেষ বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল। সভায় সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ।

শোক সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও বাংলাদেশের স্বাধীনতায় তাঁর অবদান এবং তাঁর পরিবারের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলি ধারণ করে, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।’ তিনি প্রবাসে, দলের দুঃসময়ে নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে দেওয়ার জন্য যার যার স্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি কর্নেল (অব) ফারুক খান বলেন, ‘বাঙ্গালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হলো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।’

তিনি বলেন, ‘জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। প্রবাসীদের রেমিট্যান্সে দেশ উন্নয়ন হচ্ছে। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ।’ প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রবাসিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

/আরকে/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম