রিয়াদে প্রবাসীদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের দাবি

অহিদুল ইসলাম, সৌদি আরব
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:১৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৬

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৌদি আরবের রিয়াদে একটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করার জোর দাবি জানালেন প্রবাসীরা। রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৌদি পূর্বাঞ্চলীয় প্রদেশ এই আলোচনার সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ূম। প্রধান অতিথি ছিলেন দূতাবাসের ১ম সচিব মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন রিয়াদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সেলিম ভূইয়া।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার কামরুল ইসলাম বলেন, সৌদি আরবে ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইউরোপ-আমেরিকার প্রত্যেকটি দেশের মিশনে প্রবাসী নাগরিকদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র থাকলেও বাংলাদেশ দূতাবাসে এর ব্যতিক্রম। তিনি আরও বলেন, বিষয়টি সম্পন্ন করতে দূতাবাসের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার।

অনুষ্ঠানে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।এ সময় ন্যানো বিজ্ঞানী ডক্টর রেজাউল করীম রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার তৈরির আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশে বাংলাদেশ মিশনে স্থায়ী কিংবা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে প্রবাসীদের জন্য পুষ্পস্তবক অর্পণের ব্যবস্থা করা হয়ে থাকে। সৌদি আরবে আইনগত অসুবিধা থাকলেও দূতাবাসের ভিতরে দেশের জাতীয় কর্মসূচি পালন করার ক্ষেত্রে শহীদ মিনার তৈরিতে বিধি-নিষেধ থাকার কথা নয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াদে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সঞ্চালনায় ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার ভূইয়া।

সভাপতি আব্দুল কাইয়ূম প্রবাসে বাংলাভাষা চর্চার জন্য সংগঠনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, সৌদি আরব পূর্বাঞ্চলীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী সমর্থিত সংগঠনগুলোকে নিয়ে বাংলাভাষা চর্চা এবং এর বিস্তারে কাজ করে যাবে।

/এমএসএম/আপ-এআর/

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের