বৌদ্ধ সম্প্রদায়কে এক কোটি টাকা অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২১, ২০:৫৪আপডেট : ০৬ মে ২০২১, ২০:৫৪

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সকালে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ৯১তম ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। পরে ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খান সভার সভাপতিত্ব করেন। সভায় শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২১ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত এক কোটি টাকার অনুদান বিলিবন্টন ও বিতরণ যথাসময়ে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে ৫টি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পগুলো হলো:

১. প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প দ্বিতীয় পর্যায় (প্রথম সংশোধিত)।

২. ঢাকায় সার্বজনীন বৌদ্ধ শ্মশান নির্মাণ প্রকল্প।

৩. বাংলাদেশ প্যাগোডা ও বৌদ্ধ সংস্কৃতি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

৪. সমগ্র বাংলাদেশের বৌদ্ধ বিহার মেরামত ও শ্মশান মেরামত উন্নয়ন প্রকল্প।

এবং ৫. বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন।

সভার প্রারম্ভে ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  ট্রাস্টি জনাব মো. নূরুল ইসলাম, ট্রাস্টি মি. দয়াল কুমার বড়ুয়া, ট্রাস্টি  রুপনা চাকমা, ট্রাস্টি মং ক্য চিং চৌধুরী প্রমুখ।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি