এক মিনিটও নষ্ট করছেন না প্রতিমা শিল্পীরা

আতিক হাসান শুভ, ক্যাম্পাস প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১০:০০আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৪:৫৪

৬ অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। শেষ সময়ে রঙ তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে তাই দারুণ ব্যস্ত প্রতিমা শিল্পীরা। পুরান ঢাকার শাঁখারিবাজার, নর্থব্রুক হল রোড, শ্রী শ্রী কালী মন্দিরসহ বেশ কয়েকটি জায়গায় শতাধিক শিল্পী গত একমাস ধরেই প্রতিমা তৈরি করে চলেছেন।

তাদেরই একজন পল্টন পাল। বয়স ষাটের কাছাকাছি। থাকেন পুরান ঢাকার শাঁখারিবাজারে। শৈশব থেকেই নাকি তিনি প্রতিমা সাজিয়ে আসছেন।

প্রতিমা পল্টন বললেন, ‘পিতার কাছ থেকে প্রতিমা তৈরি শিখেছি। বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করে আসছি। প্রতিমাই আমার জীবিকা। সারা বছর টুকটাক অন্যান্য প্রতিমা তৈরি করলেও মূলত দুর্গাপূজাকে ঘিরেই চলে আমাদের সারা বছর। এবারও ভালো অর্ডার পেয়েছি। যে প্রতিমা তৈরির জন্য ২৫-৩০ হাজার টাকা পাই, তাতে লাভ থাকে ৫-১০ হাজার টাকা। এতে পরিশ্রম আছে বেশ। গত এক মাস রাত-দিন কাজ করে যাচ্ছি।

আরেক প্রতিমা শিল্পী বলাই পাল (৪৫) বলেন, ‘২০ বছর ধরে প্রতিমা তৈরি করছি। এটা বাবার কাছ থেকে শিখেছি। পূর্বপুরুষেরাও এই কাজ করতেন। বছরের এ সময়টা আমাদের ব্যস্ততার সময়। এক মিনিট অপচয় করার সুযোগ নেই। গতবছর করোনার সময়টা আমাদের মতো প্রতিমা শিল্পীদের বেশ কষ্টে কেটেছিল। এবার ঈশ্বরের আশীর্বাদে সুসময় ফিরেছে। এখন পর্যন্ত দেড় লাখ টাকার অর্ডার পেয়েছি। সাধারণত ১০ থেকে ১৫ ধরনের প্রতিমা তৈরি করে থাকি।’

প্রতিমা শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেলো, ‘প্রতিমা তৈরির মূল কাঁচামাল মাটি, খড়, লাঠি অথবা বাঁশ। সঙ্গে বিপুল পরিমাণ পানিও লাগে। কিন্তু দুর্গা নির্মাণ করতে বিশেষ পদ্ধতি প্রয়োগ করা হয়। 

প্রতিমা তৈরির ধাপ সম্পর্কে জানতে চাওয়া হয় পল্টন পালের কাছে। তিনি জানান, প্রথমে মূর্তির আকৃতি অনুযায়ী লাঠি বা বাঁশ নেওয়া হয়। পরে সেটার ওপর মাটি ও গো-মূত্রের সংমিশ্রণে খড়ের আস্তর দেওয়া হয়। পরে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে মূর্তির আদল দেওয়া হয়। প্রতিমা তৈরির জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে খড় ও মাটি সংগ্রহ করা হয়। এর মধ্যে ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া ও নোয়াখালী অন্যতম।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম