সমালোচনার মুখে ভার্চুয়াল হাজরে আসওয়াদ

বেলায়েত হুসাইন
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৪৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৪৭

পবিত্র কাবা শরিফে স্থাপিত বরকতময় কালো পাথর হাজরে আসওয়াদের আদলে তৈরি ভার্চুয়ালি হাজরে আসওয়াদ উদ্বোধন করা হয়েছে বলে গতকাল জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায়, মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান পরিচালক শায়খ আব্দুর রহমান আস-সুদাইসি ভার্চুয়াল প্রকল্পটি উদ্বোধন করেন। তবে এ নিয়ে হচ্ছে তুমুল সমালোচনাও।

এখন থেকে মক্কায় আগত মুসল্লিরা ভিআর প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতির সহায়তায় হাজরে আসওয়াদকে ভার্চুয়ালি দেখতে, ছুঁতে এবং চুম্বন করতে পারবেন। উম্মুল কুরা ইউনিভার্সিটির অধীনে খাদেমুল হারামাইনিশ শারিফাইন হজ অ্যান্ড ওমরাহ ইনিস্টিটিউটের সহযোগিতায় ডিজিটাল এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শায়খ সুদাইসি বললেন, হাজরে আসওয়াদকে দেখা ও স্পর্শ করার অনুভূতির আবহ তৈরি করা হয়েছে এতে। এখানে এসে মুসল্লি যখন ভার্চুয়ালি হাজরে আসওয়াদের দিকে তাকাবেন, তখন তার মনে হবে তিনি যেন কাবায় হাজির হয়ে মূল হাজরে আসওয়াদের সামনেই দাঁড়িয়ে আছেন।

তিনি আরও বলেন, মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ ইসলামি এবং ঐতিহাসিক জিনিসপত্রে সমৃদ্ধ। এজন্য সৌদি সরকার ভিআর প্রযুক্তির সাহায্যে এমন আরও দৃশ্য উপস্থাপনের পরিকল্পনা নিয়েছে।

অবশ্য মুসলিম উম্মাহর আবেগের জায়গা হাজরে আসওয়াদের ভার্চুয়ালি উপস্থাপনকে ভালো নজরে দেখছেন না বিশ্বের অনেক মুসলমান। তারা এটিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আরব বিশ্বের সঙ্গে ভারত-বাংলাদেশেও সৌদি আরবের এই কাজের সমালোচনা হচ্ছে। সোমবার (১৩ ডিসেম্বর) থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর বিরুদ্ধে প্রচুর সমালোচনা দেখা যায়।

 

সূত্র: আল বাওওয়াবাহ নিউজ 

/এফএ/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম