বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৯:০৮ আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:০৮

চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার (১৩ এপ্রিল) জামালপুরে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রসঙ্গত, করোনার কারণে গত দুবছর বাংলাদেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি সৌদি সরকার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, সৌদি আরব থেকে এ তথ্য প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি এ তথ্য  জামালপুরে এক ইফতার মাহফিলে জানিয়েছেন।

করোনার মহামারি কারণে ২০২০   এবং ২০২১ সালে কোনও হজযাত্রী সৌদি আরবে যেতে পারেনি। মহামারি না হলে ২০২০ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারতেন।

এদিকে সৌদি আরব জানিয়েছে এবার হজে সারাবিশ্বের  ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে।  কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় দুবছর পর এবার একসঙ্গে এত বেশি সংখ্যক মুসল্লিকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এছাড়া হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। হজ পালনের সময়ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
১৬ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
১৬ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বিশ্বকাপের পর প্রথম পরীক্ষায় ব্রাজিল-অস্ট্রেলিয়া
বিশ্বকাপের পর প্রথম পরীক্ষায় ব্রাজিল-অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন