হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা কী করতে পারি?

মুফতি ইমরানুল বারী সিরাজী
০৭ অক্টোবর ২০২২, ০৮:৪৯আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:৫০

প্রশ্ন: রবিউল আউয়াল মাস উপলক্ষে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে মুসলিম ধর্মাবলম্বীরা কী করতে পারি?

উত্তর: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এত দরদ ও প্রেম ছিল যে, উম্মতের চিন্তায় নিজের সব সুখ-দুঃখের কথা তিনি ভুলে গেছেন। উম্মতের কথা চিন্তা করে নিজের আরাম-আয়েশ ত্যাগ করেছেন, সব চাওয়া-পাওয়াকে বিসর্জন দিয়েছেন। আমাদের প্রতি রসুলের এই ভালোবাসার বদলা আমাদের জীবন দিয়েও আমরা আদায় করতে পারবো না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার চেয়ে বেশি ভালবাসতে হবে। হাদিস শরিফে এসেছে, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি প্রিয় না হবো তার পিতা-মাতা এবং সন্তানাদি থেকে, এমন কি সমস্ত মানুষ থেকে।

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন হবে নবীর সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করার সাধনা করা, ইবাদত-বন্দেগীর পাবন্দি করা, নবীর মর্যাদায় বেশি বেশি দরুদ পড়া, পোশাক-পরিচ্ছদে নবীর সাদৃশ্য অবলম্বন করা ও চারিত্রিক উৎকর্ষে নবীজি (সা.)-এর আদর্শ লালন করা। এগুলো ভালোভাবে পালন করলেই হবে নবী (সা.)-এর প্রতি প্রকৃত প্রেম ও মহব্বত। নবীর প্রতি প্রেম ও ভালোবাসা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরিফে বলেছেন, "হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহকে যদি ভালবাসতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলো মাফ করে দিবেন।

তথ্যসূত্র: সুরা আল ইমরান, আয়াত নং-৩, বোখারি শরিফ, হাদিস নং-১৫, মুসলিম শরিফ, হাদিস নং-৪৪, কিতাবুল নাওয়াজেল: খণ্ড-১, পৃষ্ঠা -৫১০।

লেখক: খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা; প্রতিষ্ঠাতা মুহতামিম ও প্রধান মুফতি, মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসা, ঢাকা

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সাহাবি ছাড়া অন্য কারও নামের সঙ্গে কি ‘রাদিয়াল্লাহু আনহু’ বলা যাবে?
অফারে পণ্য কেনা যাবে কি
ওয়াশরুমে প্রশ্নের সমাধান বিক্রির অভিযোগ, ছাত্রলীগ নেতা বলছেন ‘ভিত্তিহীন’
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?