পূর্ণিমা তিথিতে পালিত হবে লক্ষ্মীপূজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৩:৪৫

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্মীপূজা আজ বুধবার (১৬ অক্টোবৈর)। শারদীয় দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মী দেবীর পূজা করে থাকেন। লক্ষ্মী দেবীকে বলা হয় ঐশ্বর্যের দেবী। শাস্ত্র মতে, আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণুলোক থেকে পৃথিবীতে নেমে আসেন পূজা গ্রহণ করতে। লক্ষ্মী দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকে না বরং সুখ-স্বাচ্ছন্দ্য বাড়ে।

বুধবার পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর বন্দনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরি লক্ষ্মীপূজা নামেও পরিচিত। পঞ্জিকা অনুযায়ী, বুধবার রাত ৮টা ১৩ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। কাল বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৮ মিনিটে শেষ হবে এই তিথি।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, এদিন মানুষের দরজায় গিয়ে দেবী প্রশ্ন করেন ‘কে জেগে আছো’। তাই লক্ষ্মীপূজা ভক্তদের কাছে কোজাগরি পূজাও। লক্ষ্মীদেবী দ্বিভুজা, তার বাহন প্যাঁচা এবং হাতে থাকে শস্যের ভাণ্ডার। এই পূজা মূলত ঘরোয়াভাবে করা হয়। পূজা উপলক্ষে হিন্দু নারীরা উপবাস রাখেন। মঙ্গলঘট ও ধানের ছড়ার সঙ্গে হিন্দু গৃহস্থের আঙিনায় আজ শোভা পাবে চালের গুঁড়া আলপনায় মা লক্ষ্মীর ছাপ। মা লক্ষ্মীর পা আঁকা হবে বাড়ি ও ঘরের প্রবেশপথে। এর সঙ্গে ঘরের আঙ্গিনায় জ্বালানো হবে প্রদীপ শিখা। 

লক্ষ্মীপূজা উপলক্ষে আজ ভক্তদের ঘরে পূজা, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হবে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরসহ পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকার মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে।

/এসও/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি