মহাষষ্ঠীতে কাঁসর ঘণ্টা-উলুধ্বনিতে মুখর ঢাকেশ্বরী মন্দির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭

শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। নারী-পুরুষের পাশাপাশি উৎসবে মেতেছে শিশুরাও। দুর্গোৎসব ঘিরে মন্দির সাজানো হয়েছে বর্ণিল সাজে। কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি এতে অন্য ধর্মের অনুসারীরাও শামিল হয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিন দেখা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতীমার সামনের পর্দা উঠতেই হই-হুল্লোড় আর উলুধ্বনি শুরু হয়। পূজা অর্চনার পাশাপাশি বিভিন্ন গান ও নৃত্যের ঝঙ্কারে উচ্ছ্বাসে সৃষ্টি হয় ভিন্ন আবহ।

পূজা অর্চনা করছেন ভক্তরা

সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ষষ্ঠী উৎসবের উদ্বোধন করেন মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চমীতে দেবীর বোধন (জাগ্রত) সম্পন্ন হওয়ার পর রবিবার থেকে শুরু হয়েছে মহাষষ্ঠী।

কর্তৃপক্ষ জানায়, ঢাকেশ্বরী মন্দিরে বোধনের নিয়মাবলি যথাযথ অনুসরণ করেই এই বন্দনা পূজা অনুষ্ঠিত হয়েছে। এই বোধন প্রক্রিয়ায় রয়েছেন তিন জন পুরোহিত। তারা হলেন, মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী এবং অন্যতম পুরোহিত বরুণ চক্রবর্তী ও ধর্মদাস মুখোপাধ্যায়।

দুর্গোৎসবে মেতেছে সবাই

পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, দেবীর বোধন হয় ষষ্ঠীতে সায়ংকালে অর্থাৎ সূর্যাস্তের পরে, এটাই নিয়ম। সে অনুযায়ী শনিবার সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত পঞ্চমী ছিল। এরপর থেকে ষষ্ঠী শুরু হয়।

পাঁচ দিনের এ শারদ উৎসব আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী