রমজান ও শুদ্ধ আত্মবিপ্লব: বদলায় মানুষ, বদলায় সমাজ

জহীর রাইহান
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪

মানুষের জীবনে বিপ্লব শব্দটি সাধারণত রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়—ক্ষমতার পালাবদল, ব্যবস্থার পরিবর্তন, শাসনের রদবদল। কিন্তু ইসলামের ভাষায় সবচেয়ে গভীর বিপ্লব ঘটে ক্ষমতার মসনদে নয়; ঘটে হৃদয়ের সিংহাসনে। আর সেই হৃদয়বিপ্লবের সবচেয়ে শক্তিশালী মৌসুম রমজান।

রমজান আসে না কেবল ক্যালেন্ডারের মাস হয়ে; এটি আসে আত্মার পুনর্গঠন কর্মসূচি হয়ে, নফসের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা হয়ে, ঈমানের নবায়ন আন্দোলন হয়ে। এ যেন নীরব কিন্তু গভীর এক বিপ্লব—যেখানে অস্ত্র নেই, আছে সিয়াম; স্লোগান নেই, আছে কুরআন; রক্ত নেই, আছে অশ্রু।

আত্মবিপ্লবের সূচনা: নিয়তের পরিবর্তন

প্রতিটি বিপ্লব শুরু হয় একটি ঘোষণা দিয়ে। রমজানের বিপ্লব শুরু হয় একটি নিয়ত দিয়ে। একজন মানুষ যখন বলে, “আমি আল্লাহর জন্য রোজা রাখবো”—তখন সে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ ঘোষণা বাইরে শোনা যায় না—কিন্তু ভেতরে ভূমিকম্প সৃষ্টি করে। কারণ নিয়তই কর্মকে বদলায়, আর কর্মই চরিত্রকে।

নফসের শাসনব্যবস্থা ভেঙে যায়

মানুষের ভেতরে একটি স্বৈরশাসক আছে—নফস। এটি সবসময় ভোগ চায়, স্বাধীনতা চায়, নিয়ন্ত্রণহীনতা চায়।রমজান এসে সেই শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ করে। ক্ষুধা দিয়ে ভোগ কমায়, তৃষ্ণা দিয়ে অহং ভাঙে, সংযম দিয়ে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে, ফলে নফসের একচ্ছত্র আধিপত্য ভেঙে পড়ে—আর ঈমান নেতৃত্বে আসে। এটাই আত্মবিপ্লবের প্রথম বিজয়।

সময়ের ব্যবহারে বিপ্লব

রমজানের আগে রাত মানে ছিল বিশ্রাম, বিনোদন, অবহেলা। রমজানে রাত মানে—তারাবি, তাহাজ্জুদ, কুরআন, দোয়া। অর্থাৎ—সময় ব্যবহারের ধরনই বদলে যায়। যে সময় পাপের জন্য ব্যবহৃত হতো—সেই সময় ইবাদতের আলোয় ভরে ওঠে। এটি কেবল রুটিন পরিবর্তন নয়; জীবনদর্শনের পরিবর্তন।

জিহ্বা ও আচরণে পরিবর্তন

রাসুল (স.) সতর্ক করেছেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা ও অশ্লীলতা ত্যাগ করলো না, তার রোজা কেবল ক্ষুধা। অর্থাৎ, রমজান আচরণগত বিপ্লবও চায়। গালি কমে, রাগ নিয়ন্ত্রিত হয়, গিবত হ্রাস পায়, কথা নরম হয়, এভাবে সামাজিক যোগাযোগের ভাষাই বদলে যায়।

কুরআনকেন্দ্রিক জীবনবিপ্লব

রমজান কুরআনের মাস। যে কুরআন বছরের অধিকাংশ সময় তাকেই থাকে, রমজানে তা জীবন্ত হয়ে ওঠে। তিলাওয়াত, তাফসির, তারাবি—সব মিলিয়ে কুরআন মানুষের চিন্তাজগতে প্রবেশ করে। ফলে দৃষ্টিভঙ্গি বদলায়, অগ্রাধিকার বদলায়, জীবনের লক্ষ্য পুনর্নির্ধারিত হয়, এ বিপ্লব জ্ঞানের, চেতনার, দিকনির্দেশনার।

অর্থনৈতিক আচরণে পরিবর্তন

রমজান মানুষকে ব্যয়বহুল করে কিন্তু অপচয়ে নয়; দানে। যাকাত, সদকা, ফিতরা—সমাজে সম্পদের প্রবাহ বাড়ে। ধনী দরিদ্রের দিকে ঝুঁকে পড়ে, অভাবী স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবে অর্থনৈতিক ভারসাম্য আংশিক হলেও প্রতিষ্ঠিত হয়।

সামাজিক সহমর্মিতার জাগরণ

ইফতার মাহফিল, যৌথ দোয়া, মসজিদকেন্দ্রিক সমাবেশ—এসব মানুষকে কাছাকাছি আনে। ধনী-দরিদ্র এক কাতারে দাঁড়ায়, অপরিচিতরা পরিচিত হয়, বিচ্ছিন্নতা কমে—উম্মাহচেতনা জাগে। রমজান তাই সামাজিক সম্পর্কেও বিপ্লব ঘটায়।

আত্মসমালোচনার দরজা খোলে

রমজানে মানুষ নিজেকে প্রশ্ন করে—আমি কী করছি? আমার জীবন কোথায় যাচ্ছে? আমার রব আমার ওপর সন্তুষ্ট তো?
এই আত্মসমালোচনা আত্মশুদ্ধির সূচনা। কারণ যে নিজেকে বিচার করে সে বদলাতে পারে।

তাওবা: বিপ্লবের চূড়ান্ত মুহূর্ত

রমজানের গভীর রাতগুলোতে মানুষ কান্নায় ভেঙে পড়ে। তাওবা করে, ক্ষমা চায়, ফিরে আসে। এ মুহূর্তেই ঘটে আত্মবিপ্লবের বিস্ফোরণ। একজন পাপী মানুষ সিজদায় পড়ে বলে,“হে আল্লাহ, আমি বদলাতে চাই”—আর সেখান থেকেই শুরু হয় নতুন জীবন।

লাইলাতুল কদর: বিপ্লবের স্বাক্ষর

শবে কদর আত্মবিপ্লবের স্বাক্ষররাত্রি। এ রাতে তাকদীর লেখা হয়—অর্থাৎ পরিবর্তন কেবল মানসিক থাকে না তা নিয়তিতেও প্রতিফলিত হয়। যে বদলাতে চায়—তার জন্য আসমানী অনুমোদন নেমে আসে।

ব্যক্তি থেকে সমাজ: পরিবর্তনের বিস্তার

রমজান প্রথমে মানুষকে বদলায়—তারপর সমাজকে। যখন—ব্যক্তি সৎ হয়, পরিবার ধার্মিক হয়, প্রতিবেশী সহমর্মী হয়, তখন সমাজ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। ইসলাম তাই সামাজিক সংস্কারের আগে ব্যক্তিগত সংস্কারকে গুরুত্ব দেয়।

বিপ্লব কি স্থায়ী হয়?

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রমজানের বিপ্লব কি রমজানেই শেষ? যদি শেষ হয়ে যায়—তবে তা ছিল আবেগ, বিপ্লব নয়। সত্যিকারের আত্মবিপ্লবের লক্ষণ—রমজানের পরও নামাজ থাকে, কুরআনের সাথে সম্পর্ক থাকে, গুনাহ থেকে দূরত্ব থাকে, দানের অভ্যাস থাকে। 

নীরব কিন্তু মহাশক্তিশালী বিপ্লব

রমজান প্রমাণ করে মানুষকে বদলাতে বন্দুক লাগে না; লাগে সিয়াম। ব্যবস্থা বদলাতে স্লোগান লাগে না; লাগে তাকওয়া। এ বিপ্লব রক্তপাতহীন—কিন্তু প্রভাব বিস্ফোরণসম। এ বিপ্লব নীরব—কিন্তু ইতিহাসগর্ভ।

শেষ কথা

রমজান যখন আসে তখন শুধু মাস বদলায় না; মানুষ বদলায়। চোখের দৃষ্টি বদলায়, হৃদয়ের স্পন্দন বদলায়, জীবনের লক্ষ্য বদলায়। আর যখন মানুষ বদলায়, সমাজও বদলাতে বাধ্য হয়। তখনই বোঝা যায় রমজান কেবল ইবাদতের মৌসুম নয়; এটি শুদ্ধ আত্মবিপ্লবের মহাআন্দোলন যেখানে একজন মানুষের পরিবর্তন হাজার মানুষের পথ আলোকিত করে। এভাবেই রমজান নীরবে লিখে যায় নতুন ইতিহাস হৃদয়ের ভেতর, সমাজের গঠনে, আর উম্মাহর ভবিষ্যতে।

/এবিএম/
সম্পর্কিত
শাওয়াল মাসের ৬ রোজায় পূর্ণ বছর রোজার সওয়াব
১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
আত্মশুদ্ধির যাত্রার মহৎ সমাপনী
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত