জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মার্চ ২০২৬, ০৯:৪৫আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যা মুসলিম বিশ্বের কাছে ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। একইসঙ্গে রমজানেরও শেষ দিন আজ। এ দিনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান।

ইসলামে শুক্রবার এমনিতেই বিশেষ মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচিত। তার ওপর রমজানের শেষ জুমা হওয়ায় দিনটির তাৎপর্য আরও বেড়ে যায়। ধর্মপ্রাণ মুসল্লিরা আজ জুমার নামাজ আদায় শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও রহমত কামনা করবেন।

প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবায় রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-সহ দেশের প্রধান প্রধান মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

জুমার নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মোনাজাত করা হবে। মুসল্লিদের কাছে দিনটি আত্মসমালোচনা, তওবা এবং আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত।

/এম/  
সম্পর্কিত
১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
আত্মশুদ্ধির যাত্রার মহৎ সমাপনী
সদকাতুল ফিতর: ঈদের হাসির আগে মানবতার নীরব অঙ্গীকার
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ