ঋণ থাকলে কি কোরবানি ওয়াজিব হবে

বেলায়েত হুসাইন
২৭ মে ২০২৬, ১৩:২৩আপডেট : ২৭ মে ২০২৬, ১৩:২৩

কোনও ব্যক্তির ওপর ঋণ থাকলেও তার ওপর কোরবানি ওয়াজিব হতে পারে। এ ক্ষেত্রে মূল বিষয় হলো, ঋণ পরিশোধের পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে কি না।

শরিয়তের দৃষ্টিতে, যদি কোনও ব্যক্তির কাছে এমন পরিমাণ সম্পদ থাকে যে, চলতি বছরের পরিশোধযোগ্য ঋণ আদায় করার পরও তার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে ৫২ ভরি রুপার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য বা অতিরিক্ত সম্পদ অবশিষ্ট থাকে, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।

অন্যদিকে, ঋণ পরিশোধের পর যদি নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট না থাকে, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে না।

তাই যারা বাড়ি নির্মাণ, প্লট ক্রয়, বিয়ে বা ব্যবসার প্রয়োজনে ঋণ নিয়েছেন, তারা প্রথমে চলতি বছরের কিস্তি বা পরিশোধযোগ্য অংশ হিসাব করবেন। এরপর যদি তাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থেকে যায়, তাহলে তাদের কোরবানি আদায় করা আবশ্যক হবে। আর যদি না থাকে, তাহলে কোরবানি ওয়াজিব হবে না।

তথ্যসূত্র : জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরির ফতোয়া নম্বর : ১৪৪১১২২০০০৫৩ ও দারুল উলুম দেওবন্দের ফতোয়া নম্বর : ৬০৫৪৩০

/ইউএস/
সম্পর্কিত
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
২৫ বছর পর পেলেন খোঁজ, কবর দেখতে এসে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোন
রেলস্টেশনে হামলায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৫ আসামি রিমান্ডে
রেলস্টেশনে হামলায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৫ আসামি রিমান্ডে
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
আপাতত ফ্রান্সে বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম শুরু করছে না ইসি
অর্ধশতাধিক মৃত্যু, বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠলো
অর্ধশতাধিক মৃত্যু, বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠলো
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে