মুতা বিয়ে কী, এটি জায়েজ?

বেলায়েত হুসাইন
১৯ জুন ২০২৬, ১০:১৩ আপডেট : ১৯ জুন ২০২৬, ১০:১৩

‘নিকাহে মুতআ’, যা ‘মুতা বিয়ে’ নামে প্রসিদ্ধ। আর আরবি শব্দ যুগলের প্রথমটি তথা ‘নিকাহ’ মানে বিবাহ, আর ‘মুতআ’ শব্দের শাব্দিক অর্থ হলো, উপভোগ, সম্ভোগ। যৌথভাবে শব্দযুগলের অর্থ হয়, ‘উপভোগের বিবাহ’।

এই বিবাহের পারিভাষিক অর্থও শাব্দিক অর্থের দিকে ইঙ্গিত করে। পরিভাষায় ‘নিকাহে মুতআ’ বলা হয়, এমন এক ধরনের বিবাহচুক্তিকে, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য (যেমন: কয়েক দিন, মাস বা বছর) একজন পুরুষ ও একজন নারীর মধ্যে অস্থায়ী বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। নির্ধারিত সময় শেষ হলে বিবাহটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়; তালাকের প্রয়োজন হয় না। এই বিবাহে নির্দিষ্ট পরিমাণ মোহরও ধার্য থাকে। (ইমাম ইবনে বায রহমাতুল্লাহি আলাইহি)

মুতা বিয়ে কি জায়েজ?

ইসলামের প্রাথমিক যুগে হালাল ও হারামের অনেক বিধান ধীরে ধীরে নাজিল হয়েছে। মদ ও সুদ হারাম হওয়ার বিধান নবুওয়তের প্রায় ১৫-২০ বছর পর নাজিল হয়। একইভাবে মুতা বিয়েও হারাম করা হয়েছে সর্বপ্রথম কোরআন নাজিলের বেশ কয়েক বছর পরে। তার আগে মুসলমানদের মধ্যেও কেউ কেউ এই বিবাহ করেছেন, আর এই সময়টিকে নিয়েই বলা হয় যে, ইসলামের শুরুর যুগে মুতা বিয়ে জায়েজ ছিল।

অতঃপর রাসুল (সা.) ঘোষণা দেন, ‘হে লোকসকল! আমি তোমাদের নারীদের সঙ্গে মুতা করার অনুমতি দিয়েছিলাম। আর (এখন) আল্লাহ তা কিয়ামতের দিন পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুতরাং যার কাছে মুতা করা নারীদের মধ্য থেকে কোনও নারী আছে, সে যেন তাকে ছেড়ে দেয় এবং তাদের যে সম্পদ (মোহর/অর্থ) দিয়েছে, তা থেকে যেন কোনোকিছুই ফেরত না নেয়।’ রাসুলের এই ঘোষণা পর থেকেই ইসলাম ধর্মে মুতা বিয়ের যুগ সমাপ্ত হয়েছে।

তথ্যসূত্র: আহকামুল কুরআন লিল জাসসাস: খণ্ড : ২, পৃষ্ঠা : ১৪৭, আল-ইতিবার, পৃষ্ঠা : ১৮৭, দারুল উলুম দেওবন্দের ফতোয়া নাম্বার : ২২০৮২ ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরি টাউন করাচির ফতো নাম্বার : ১৪৪১০৫২০০৫৪০।

/আরকে/
সম্পর্কিত
প্রেমের টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চীনা নাগরিক
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত