আশুরার দিন ভালো খাবার খেলে কী হয়

বেলায়েত হুসাইন
২৬ জুন ২০২৬, ১৪:১৭ আপডেট : ২৬ জুন ২০২৬, ১৪:১৭

মুহাররমের ১০ তারিখ তথা আশুরার দিন রোজা রাখা সুন্নাত। রাসুল (সা.) এ দিনের রোজার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং ইহুদিদের সঙ্গে সাদৃশ্য এড়াতে ওই দিনের পাশাপাশি ৯ বা ১১ মুহাররম মিলিয়ে দুটি রোজা রাখতে উৎসাহিত করেছেন। (তিরমিজি, হাদিস: ৭৪১)

আশুরাকে কেন্দ্র করে আরেকটি পরিচিত আমল হলো, পরিবার-পরিজনের জন্য সাধ্যানুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করা। এ বিষয়ে হজরত আবু সাঈদ খুদরি (রা.) ও হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, যে ব্যক্তি আশুরার দিন পরিবারের জন্য স্বচ্ছলতার ব্যবস্থা করবে, আল্লাহ তায়ালা সারা বছর তার জন্য স্বচ্ছলতার ব্যবস্থা করবেন। (আল-মু-জামুল কাবির, হাদিস: ১০০০৭, শুয়াবুল ঈমান, হাদিস: ৩৫১৩-৩৫১৬)

তবে এ হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ এটিকে জাল বলেছেন, আবার অনেক মুহাদ্দিস; যেমন-ইমাম বায়হাকি, ইমাম সুয়ূতি, মোল্লা আলি কারি, ইবনে আররাক ও আল্লামা আবদুল হাই লাখনভি (রহ.) মত দিয়েছেন যে, একাধিক সনদে বর্ণিত হওয়ায় এটি জঈফ হলেও পরস্পরের মাধ্যমে শক্তিশালী হয়ে হাসান লিগাইরিহি পর্যায়ে উন্নীত হয়। শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.) ও এটিকে জাল নয়; বরং জঈফ বলে অভিমত ব্যক্ত করেছেন।

এ কারণে অনেক ফকিহ ও মুফতি ফজিলতের ক্ষেত্রে এ হাদিস অনুযায়ী আমলের অনুমতি দিয়েছেন। তবে এটিকে আবশ্যক সুন্নাত বা বিশেষ সাওয়াবের নিশ্চিত আমল মনে করা যাবে না; বরং আল্লাহর কাছে বরকত ও প্রশস্ত রিজিকের আশা নিয়ে সাধ্যানুযায়ী পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা যেতে পারে। (আহসানুল ফাতাওয়া, ১/৩৯৫, ১/৫১৩)

তবে আশুরাকে উপলক্ষ করে বিশেষ অনুষ্ঠান, গণভোজ বা নির্দিষ্ট খাবার রান্নাকে ধর্মীয় রীতি বানানো শরিয়তসম্মত নয়। তাই এ বিষয়ে বাড়াবাড়ি যেমন অনুচিত, তেমনই যারা নির্ভরযোগ্য আলেমদের মত অনুসরণ করে সীমিত পরিসরে এ আমল করেন, তাদেরও অযথা বাধা দেওয়া উচিত নয়।

লেখক: গণমাধ্যমকর্মী ও মাদ্রাসাশিক্ষক

/আরকে/
সম্পর্কিত
তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে সেই যুবক হত্যা, গ্রেফতার ৪
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ
ঢাকায় তাজিয়া মিছিল: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
সর্বশেষ খবর
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
৩৫টি কেনার উদ্যোগ, মন্ত্রী বললেন ‘আমি চাই দেশে বিমান থাকবে ২০০টির বেশি’
৩৫টি কেনার উদ্যোগ, মন্ত্রী বললেন ‘আমি চাই দেশে বিমান থাকবে ২০০টির বেশি’
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সক্ষম, রাশিয়া অস্ত্র সরবরাহ করছে
ইরান এখনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে সক্ষম, রাশিয়া অস্ত্র সরবরাহ করছে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা