‘জনগণের সরকার ক্ষমতায় এলে পিন্টু হত্যার বিচার হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৬, ০২:৫৪আপডেট : ০৩ মে ২০১৬, ০২:৫৪

‘জনগণের সরকার ক্ষমতায় এলে পিন্টু হত্যার বিচার হবে’ জনগণের সরকার ক্ষমতায় এলে নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) আয়োজিত পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, যখন পিন্টু অসুস্থ ছিল, তখন কারাগারে ডাক্তার প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার আধঘণ্টা পরে পিন্টুকে হাসপাতালে নেওয়া হয়।
সরকারের সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, সরকার মে দিবসের অনুষ্ঠান সকাল ১১টায় শুরু করে। কিন্তু এবার তারা এই অনুষ্ঠান বিকালে শুরু করে। আর যখনই খালেদা জিয়া বক্তব্য দেওয়া শুরু করেছেন, তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করেন। যেন টিভি চ্যানেলগুলো খালেদা জিয়ার বক্তব্য প্রচার না করে।
বিএনপির এই নেতা সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো লুট হয়ে গেছে, আবার কেন্দ্রীয় ব্যাংকও লুট হয়েছে। কিন্তু সরকার এখনও একজন আসামি গ্রেফতার করতে পারেনি। তারা বলে দেশে বিএনপি নামে কিছু নেই। তাহলে কিছু ঘটলেই সরকার কেন বিএনপিকে দায়ী করে?
সংগঠনের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবীর খোকন, রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির নির্বাহী কমিটির সমাজ সেবা বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।

আরও পড়তে পারেন: ১২ বছরের মধ্যে সবচেয়ে কম স্বাধীনতায় বিশ্ব গণমাধ্যম

/এসআইএস/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম