জাতীয় পার্টির কাউন্সিল চলছে, শাহবাগে যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ১২:২৮আপডেট : ১৪ মে ২০১৬, ১২:৪৪

জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ ও মৎস্যভবন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সম্মেলন শুরু হয়। তবে সকাল সাড়ে ৮টা থেকে দলটির নেতা-কর্মীরা  মিছিল নিয়ে সম্মেলনে আসা শুরু করলে যানজট শুরু হয়।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে পার্টির কাউন্সিলর এবং ডেলিগেটরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে থাকেন। সম্মেলনে আসা  বাস, মাইক্রোবাস মূল সড়কের দুপাশে পার্কিং করা ও মিছিলের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে,  মৎস্যভবন থেকে রমনার সামনে দিয়ে এবং শাহবাগ হয়ে শিশু পার্কের সামনে দিয়ে যানজটের কারণে ডাইভার্শন করেছে পুলিশ।
এদিকে জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলে বক্তব্য দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা।  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও পাশের সোহরাওয়ার্দী উদ্যানে এই কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উদ্বোধনী ও সাধারণ সম্মেলন এবং দুপুর ২টা থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটির নেতৃত্বে জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সব নির্বাচনে অংশ নেবে।
/ এইচএন/ সিএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
জাতিসংঘ অধিবেশনে সাইড ইভেন্ট ও সাইডলাইন বৈঠক কী?
জাতিসংঘ অধিবেশনে সাইড ইভেন্ট ও সাইডলাইন বৈঠক কী?
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
নিরাপত্তা পরিষদে আফ্রিকাকে ন্যায্য স্থান দেওয়ার আহ্বান খলিলুর রহমানের 
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী