খালেদা জিয়া বিদেশেও সন্ত্রাস নৈরাজ্যে যুক্ত: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ১৯:৪৭আপডেট : ২২ মে ২০১৬, ১৯:৪৭

হাছান মাহমুদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশে সন্ত্রাস-নৈরাজ্যের সঙ্গেও যুক্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে জনবিচ্ছিন্ন হয়ে হতাশায় ভুগছেন খালেদা জিয়া। আগুনে পুড়িয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন মামলায় তিনি দিশেহারা হয়ে এখন আবোল-তাবোল বকছেন।
তিনি অভিযোগ করেন বলেন, খালেদা জিয়া এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশে সন্ত্রাস-নৈরাজ্যের সঙ্গেও যুক্ত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অপরাধ থেকে নিজেকে আড়াল করতে মিথ্যাচার করছেন মন্তব্য করে তিনি বলেন, বিশ্বে মিথ্যা কথা বলার জন্য কোনও পুরস্কার থাকলে খালেদা জিয়া প্রথম পুরস্কার পেতেন।
খালেদা জিয়ার শনিবারের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শনিবার খালেদা জিয়া সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সবগুলো হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ি করে বলেন, দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগের নিজের লোক জড়িত বলে তাদের ধরা হচ্ছে না। হয়তো তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি গুপ্তহত্যা, জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সবাই খালেদা জিয়ার আঁচলের তলে আশ্রয় নিয়েছে দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, এসব অপরাধ থেকে নিজেকে আড়াল করতে মিথ্যাচার করছেন খালেদা জিয়া।

খালেদার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসোদের সঙ্গে বৈঠক করেছেন দাবি করে তিনি বলেন, যিনি লন্ডনে বসে এদেশে সন্ত্রাস, ষড়যন্ত্র করছেন; তিনি ওখানে মোসাদের সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া ডব্লিউ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন প্রমুখ।
আরও পড়ুন: ‘টার্গেট কিলিং’কে বড় করে দেখছে যুক্তরাষ্ট্র

ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী