ছাত্রসংসদ নির্বাচনের অভাবে ব্যবসায়ীরা রাজনীতিতে আসছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ২০:২৬আপডেট : ২২ মে ২০১৬, ২০:৩৪

রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ছাত্রসংসদ নির্বাচনের অভাবে রাজনীতিতে এখন ব্যবসায়ীরা আসছে। বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় জাতীয় রাজনীতিতে এখন ব্যবসায়ী ও ঠিকাদারদের আগমন ঘটছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফরম বিতরণ উদ্বোধন উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নেই উল্লেখ করে রিজভী বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ থাকলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ সচল থাকতো, রাজনীতি ও নির্বাচন হতো। আর ছাত্র সংসদ থাকলে জাতীয় নেতৃত্ব বেরিয়ে আসার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হতো। কিন্তু এখন এগুলো নেই। যার কারণে রাজনীতিতে ব্যবসায়ী ও ঠিকাদারসহ বিভিন্ন ধারার লোকজন আসছে।
রিজভী মনে করেন, রাজনীতি করার যে প্রাথমিক ইউনিট, সেই শিক্ষাঙ্গন থেকে ক্রমাগত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে আসন গ্রহণ করার যে ব্যাপার, তা ক্রমাগতভাবে হারিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোক্তাদির হোসেন তরুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন জিমির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহসভাপতি ইসতিয়াক নাসির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

আরও পড়ুন: খালেদা জিয়া বিদেশেও সন্ত্রাস নৈরাজ্যে যুক্ত: হাছান মাহমুদ

এসটিএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম