সম্মেলনে ৫০ বিদেশি নেতাকে দাওয়াত দিয়েছে আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ১৫:২৭আপডেট : ০৪ জুন ২০১৬, ১৫:২৮

মাহবুব উল আলম হানিফ আগামী ১০ থেকে ১১ জুলাই অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২০তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন ৫০ জন রাজনৈতিক নেতাকে ইতোমধ্যে দাওয়াত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। বিদেশি মেহমানদের দাওয়াত দেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

শনিবার (৪ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান হানিফ। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অর্থ উপকমিটির সঙ্গে অন্য সব উপকমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, এবার আওয়ামী লীগের সম্মেলনে সাড়ে ছয় হাজার কাউন্সিলর ও ২০ হাজারের বেশি ডেলিগেট উপস্থিত থাকবেন। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

ইউনিয়ন পরিষদে সহিংসতা নিয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্ব ও সামাজিক অস্থিরতার কারণে এসব সহিংসতা ঘটেছে। এ অস্থিরতা মোকাবেলায় সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।

যৌথসভায় আওয়ামী লীগের সম্মেলনের বাজেট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই যৌথসভার বিষয় ছিল সম্মেলনের বিভিন্ন ব্যয় নিয়ে বাজেট তৈরি করা। সম্মেলন নিয়ে বিভিন্ন উপকমিটিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা কত দূর এগিয়েছে সে বিষয়ও সভায় আলোচনা হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা এ এম কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন- 

বাজেট বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ, দরকার সুশাসন
শেষ ধাপে ৬৯৮ ইউপিতে ভোট গ্রহণ চলছে

/পিএইচসি/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের