হঠাৎ বাতিল জামায়াতের ইফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৪:০৯আপডেট : ১৪ জুন ২০১৬, ১৪:১০

বাংলাদেশ জামায়াতে ইসলামী

দেশের রাজনীতিবিদ, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, ওলামা-মাশায়েখসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আয়োজিত ইফতার মাহফিল হঠাৎ করে বাতিল করা হয়েছে।

দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘অদৃশ্য শক্তির ইশারায় পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের মতো একটি শান্তিপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বাতিল করতে আমাদের বাধ্য করার ঘটনায় আমরা বিস্মিত, স্তম্ভিত ও ক্ষুব্ধ।’

বিবৃবিতে বলা হয়, আমরা যথারীতি হোটেল বুকিং দিয়েছিলাম এবং তারা নিয়েছিল। কিন্তু হোটেল কর্তৃপক্ষ হঠাৎ করে ১২ জুন বিকালে মৌখিকভাবে এবং ১৩ জুন দুপুরে ইমেইলের মাধ্যমে হোটেল বুকিং বাতিল করে।

আগামী ২৫ জুন হোটেল সোনারগাঁওয়ে ইফতার হওযার কথা ছিল। এর আগে দি ওয়েস্টিনে কূটনৈতিকদের আয়োজনে ইফতার মাহফিলটিও বাতিল করা হয়েছিল।

ডা. শফিক বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতি বছরই পবিত্র রমজান মাসে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সম্মানিত কূটনীতিক এবং দেশের রাজনীতিবিদসহ বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। কিন্তু এ বছর অদৃশ্য শক্তির ইশারায় ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে আমরা বঞ্চিত হচ্ছি।’

তিনি বলেন, এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমাদের সঙ্গে এ আচরণের বিচারের ভার দেশের ১৬ কোটি মানুষের উপর ছেড়ে দিলাম।

 আরও পড়ুন: এবার রাজশাহীতে সেতুর সংযোগ সড়কে কাদামাটি ও বাঁশ

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম