জঙ্গিবাদ দমনের নামে বিরোধী দলকে দমন করা হচ্ছে: বিএনপি

খুলনা প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ০৮:০৮আপডেট : ১৯ জুন ২০১৬, ০৮:১৫

বিএনপির পতাকা খুলনা জেলা ও মহানগর বিএনপি নেতারা বলেছেন, জঙ্গিবাদ দমনের নামে বিরোধী দলকে চরমভাবে দমন ও সেই সঙ্গে অনির্বাচিত সরকারের মসনদ রক্ষার হাতিয়ার পুলিশকে ঈদ বাণিজ্য করার সুযোগ করে দেওয়া হয়েছে।
শনিবার খুলনা জেলা ও মহানগর বিএনপির আহ্বানে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি অ্যাডভোকেট ড. গাজী আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. এস এম শফিকুল আলম মনা।
অারও পড়তে পারেন: মধ্যরাতে রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বক্তৃতা করেন আমির এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, এস এ রহমান বাবুল, শেখ আব্দুর রশীদ, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, আশরাফুল আলম নান্নু, হাসনাত রিজভী মার্শাল, খন্দকার ফারুক হোসেন, কবীর মোল্লা, এস কে আনিসুর রহমান, বিকাশ মিত্র, ইলিয়াস মল্লিক, আলী আসগার, শামীম কবীর, অ্যাডভোকেট কে এম শহিদুল আলম, মাওলানা ফারুক হোসাইন, আতাউর রহমান রনু, আজিজুল ইসলাম, জালাল মোল্লা, কাজী হাবিবুর রহমান রিটু, খান ইসমাইল হোসেন, গাজী আব্দুল হালিম, আব্দুস সালাম, রুহুল মোমেন লিটন, নজরুল মেম্বার, সাইফুল ইসলাম, মুর্শিদুর রহমান লিটন, শামসুল বারিক পান্না, মশিউর রহমান লিটন, সরোয়ার হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি, শেখ জাবির আলী, অধ্যাপক আইয়ুব আলী, সরদার আবু তাহের, মোতাহার হোসেন কিরণ, লিটন তালুকদার, হুমায়ুন কবীর চঞ্চল, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ।


সমাবেশে বক্তারা সরকারের বিরুদ্ধে দেশে পরিকল্পিত হত্যাযজ্ঞ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রশ্রয়দানের অভিযোগ এনে বলেন, পুরোহিত, ধর্মযাজক, ইমাম, শিক্ষক, ব্লগার, এমনকি পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকারীদের গ্রেফতার না করে জঙ্গিবাদ দমনের নামে বিএনপির নেতাকর্মীসহ ১৩ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে পুলিশের দাবি অনুযায়ী জঙ্গি মাত্র ১৯৪ জন। বাকিদেরকে গ্রেফতারের মাধ্যমে বিরোধী দলকে চরমভাবে দমন ও সেই সঙ্গে অনির্বাচিত সরকারের মসনদ রক্ষার হাতিয়ার পুলিশ বাহিনীকে ঈদ বাণিজ্য করার সুযোগ করে দেওয়া হয়েছে। বিএনপি নেতারা বলেন, সারা দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করতে না পারলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।

 আরও পড়তে পারেন: রোনালদোর পেনাল্টি মিসে পর্তুগালের ড্র

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম