আইএস থাকলে যা হতো দেশে ঠিক তাই হচ্ছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৬, ১৯:৩৮আপডেট : ২৫ জুন ২০১৬, ১৯:৩৮

ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশে আইএস থাকলে যেই কর্মকাণ্ড হতো বর্তমানে ঠিক সেই কর্মকাণ্ডই হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান মিঞার স্মরণসভায় তিনি এসব অভিযোগ করেন।
বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যই জঙ্গিবাদ এবং সন্ত্রাস পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্লগার, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ কেউই হত্যার শিকার হওয়া থেকে বাদ যাচ্ছেন না। এতেই বোঝা যায় দেশের অবস্থা কী, আর সরকার বলে দেশে আইএস নাই। যত দিন যাচ্ছে সরকারের ব্যর্থতা ও দুর্নীতি ততই বেড়ে যাচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে চরম ব্যর্থ হয়েছে। যার প্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ তাদের সীমা অতিক্রম করেছে। একটি হত্যা হলেই সরকার বলে, এই হত্যার সঙ্গে যারা জড়িত, তারা কেউ রেহাই পাবে না। কিন্ত প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার না করে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদের নামে তারা নির্যাতন করছে।
সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
আরও পড়ুন: অক্টোবরের আগেই তাসকিন-সানির পরীক্ষা 

/এসআইএস/এনএস/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম