দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হচ্ছে : নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ০৬:২২আপডেট : ২৬ জুন ২০১৬, ০৬:২৯

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় সফলতায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা চালাচ্ছে। তিনি  আরও বলেন- জঙ্গি তৎপরতায় জড়িত ও একাত্তরের ঘাতকদের লালনকারীরা এখন দিশেহারা হয়ে স্থিতিশীল রাজনীতিকে অস্থিতিশীল করার প্রয়াস চালিয়েছে। কিন্তু জনগণের ভালবাসায়  সিক্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি বেড়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ খাদ্য উৎপাদন বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে গ্রামে গ্রামে বিদ্যুত পৌঁছে দেওয়া হয়েছে, কমিউনিটি ক্লিনিক স্থাপন করে  গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে।
শনিবার তার নির্বাচনী এলাকা কাজীপুরে উপজেলা আওয়ামী লীগ  আয়োজিত ইফতার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন।
আরও পড়তে পারেন: জঙ্গিবাদবিরোধী ফতোয়া নিয়ে অপপ্রচার হেফাজতের ফেসবুক পেজে
এর আগে স্বাস্থ্যমন্ত্রী পানি উন্নয়ন বিভাগের মেঘাই ও মাইজবাড়ি এলাকায় নদী শাসন ও আলমপুর- শিমুলদাইড় সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। বিকেলে  কাজীপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল মসজিদের ইমামদের মাঝে প্রায় ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত  হোসেন। সভায় সাবেক এমপি তানভীর শাকিল জয়, মোজাম্মেল হক বকুল সরকার, খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদসহ  জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনৈতিক স্থিতিশীলতার কোনও বিকল্প নেই উল্লেখ করে দলের সিনিয়র এ নেতা বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে এবং উন্নয়নের গতি সৃষ্টি হয়েছে। যারা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তারা মানুষের কল্যাণ চায় না, ধ্বংস চায়। বাংলার মাটিতে তাদের স্থান হবে না।
তিনি আরও  বলেন-বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন না করে দেশের গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, জঙ্গি দমন করেছেন, আলোকিত বাংলাদেশ গড়ে তুলেছেন।
 দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, আপনারা এমন কোনও কাজে জড়িত হবেন না যাতে করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের অশ্রদ্ধা জন্মায়। ক্ষমতার অহমিকা দেখিয়ে বাড়াবাড়ি করে দলের ক্ষতি করবেন না।

 আরও পড়তে পারেন: বাসায় ফিরেছেন এসপি বাবুল আক্তার

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম