দানবের কাছে মানব পরাজিত হবে না: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ১৮:২০আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৮:২৪





মোহাম্মদ নাসিম বৌদ্ধ সম্প্রদায়ের মধ্য অতঙ্ক সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, জামায়াত-শিবির এই ধরনের কাজ করছে। তারা দানব, দানবের কাছে মানব কোনও দিন পরাজিত হবে না। শুক্রবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানী ঢাকার সবুজবাগ এলাকার বৌদ্ধমন্দিরের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর শুদ্ধানন্দ নিজেই থানায় জিডি করেছেন।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংস করার জন্য একটি মহল নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে বৌদ্ধ মন্দিরের ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়েছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, গুপ্তহত্যা প্রতিরোধে সারাদেশের সব উপাসনালয়ে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সচেতনতা তৈরি করতে হবে। বৌদ্ধমন্দিরের নিরাপত্তাসহ সারাদেশের সব মঠ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বৌদ্ধমন্দিরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন বাসাবো বৌদ্ধমন্দিরের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথের, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম