আগামীকাল জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১৪:১০আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৪:১৩

১৪ দলীয় জোট

দেশব্যাপী সন্ত্রাস, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আগামীকাল সোমবার ১৪ দল প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সমাবেশে সভাপতিত্ব করবেন।

এ উপলক্ষে আজ মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ এর এক যৌথ সমাবেশ বঙ্গবন্ধ এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

মোহাম্মদ নাসিম আগামীকালের সমাবেশ সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

আগামীকালের সমাবেশে ১৪ দলের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম