ক্ষমতাকে কেন্দ্র করেই দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে: কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৬, ১৭:০৬আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:০৬

কাদের সিদ্দিকী জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। কে ক্ষমতায় আসবে আর কে আসবে না এসবকে কেন্দ্র করেই দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায়, তৃণমূলে গণতন্ত্রের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এ আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, কোনভাবেই দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়নি, বরং অনৈক্য হয়েছে। তাই আপনি জাতীয় ঐক্যের ডাক দিন। তাতে কে আসবে আর কে আসবে না, এটা তার বিষয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের প্রসঙ্গ টেনে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, আমি আশরাফকে অনেক স্নেহ করি। তাই বলে আপনি গোটা জাতিকে বেঈমান বলবেন? প্রতিটি জাতিতেই গুটিকয়েক বেঈমান থাকে, কিন্তু গোটা জাতি বেঈমান হয় না।

জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সভাপতি সাইফুল হক, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

আরও পড়ুন: লন্ডনে বসে আপিলের সুযোগ নেই তারেক রহমানের: আইনমন্ত্রী

/এসআইএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান