তারেক রহমান মোটা অংকের টাকা দিয়ে নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ২২:০৮আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২২:১৩

মাহবুবউল আলম হানিফ তারেক রহমান নিম্ন আদালতে মোটা অংকের টাকা দিয়ে খালাস পেয়েছিলেন বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, যে বিচারক তাকে খালাস দিয়েছিলেন, তিনি নৈতিক কারণে পরে দেশ ত্যাগ করেছেন। রবিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহবুব আলম হানিফ বলেন, তারেক রহমানের মামলা  আইনিভাবে মোকাবিলা করলে কোনও সুবিধা পাবে না বুঝতে পেরে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা কথা বলছে।  তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলার নামে মাঠে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে।  
মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনও সুযোগ নেই মন্তব্য করে হানিফ বলেন, তারেক রহমান চাইলে দেশে এসে আইনি মোকাবিলা করতে পারবেন। তিনি দেশে এলে আমরা স্বাগতম জানাব।  কিন্তু তিনি এটা করবেন না। কারণ তিনি নিজেই জানেন, তিনি কত বড় দুর্নীতিবাজ।
জামায়াতের জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, জামায়াত মাটির নিচে চলে গেছে। এ ধরনের কোনও কর্মসূচি নিয়ে কেউ মাঠে নামলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

জামায়াত নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, এটা আইনি বিষয়। শিগগিরই একটা কিছু দেখতে পাবেন। আগস্ট মাসকে শোকের মাস হিসেবে ঘোষণা দিয়ে তিনি বলেন, এ মাসকে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে মাসব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। তার মধ্যে রয়েছে ১ আগস্ট কৃষকলীগের রক্তদান কর্মসূচি। ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে ধানমণ্ডি ও বনানী করবস্থানে শ্রদ্ধা নিবেদন। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা। ৭ আগস্ট ছাত্রলীগের ছাত্রী সমাবেশ। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো দিবস পালন করবে। ২১ আগস্ট আওয়ামী লীগের নেতাদের ওপর গ্রেনেড হামলার ও নিহত নেতাদের স্মরণে কালো দিবস ও সভা করবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী সভা-সমাবেশ ও খাদ্য বিতরণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষিবিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক আবদুস ছোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম