জামায়াতের সঙ্গে বেহেশতেও যাবেন না: ফখরুল-নোমানকে কাদের সিদ্দিকী

সালমান তারেক শাকিল
২৬ জুলাই ২০১৬, ২০:৩৫আপডেট : ২৭ জুলাই ২০১৬, ০৬:৫১

কাদের সিদ্দিকী, ফখরুল ও নোমান সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় খালেদা জিয়ার ডাকে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে জোর তৎপরতা শুরু করেছে তার দল বিএনপি। এ লক্ষ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এসময় কাদের সিদ্দিকী জানান, জামায়াত থাকলে রাজনীতি তো দূরের কথা স্বর্গে বা বেহেশতেও আপত্তি আছে তার।

ফখরুল ও নোমান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব) এর নেতা আ স ম আবদুর রবের বাসায়ও যান। তার সঙ্গে জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হয় বিএনপির দুই নেতার।মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কাদের সিদ্দিকীর মোহাম্মদপুর বাবর রোডের বাসায় ফখরুল ও নোমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বর্তমান সংকট উত্তরণে করণীয় কী-এ বিষয়ে আলোচনা করতে ফখরুল ও নোমান তার বাসায় যান।

বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি ও করণীয়সহ সার্বিক অবস্থা তারা সাবলীলভাবে ব্যাখ্যা করেছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য খালেদা জিয়া আন্তরিকভাবে চেষ্টা করছেন, সেটিও তারা উল্লেখ করেছেন। তিনি তার দলের বাইরে ঐক্যের চেষ্টা করছেন, এই চেষ্টায় কীভাবে পাশে থাকা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে আবদুল্লাহ আল নোমানকে ফোন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে মন্তব্য করার সময় আসেনি। তিনি এ ব্যাপারে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যদিও তার সেলফোনটি বন্ধ পাওয়ায় কমেন্টস নেওয়া সম্ভব হয়নি।

বিএনপির একটি সূত্র জানায়, মঙ্গলবারের বৈঠকে কুশল বিনিময় হয়েছে। খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যে অংশ নিতে জোর দিয়েছেন বিএনপির দুই নেতা। যদিও কাদের সিদ্দিকী জামায়াত প্রশ্নে নিজের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার পক্ষে ঐক্য গড়তে জোর তৎপর বিএনপি। এ লক্ষ্যকে সামনে রেখেই কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন বিএনপির দুইনেতা।

কাদের সিদ্দিকী জানান, মির্জা ফখরুল ও আবদুল্লাহ আল নোমানকে আমি বলেছি, ব্যক্তিগত জীবনে আমি আওয়ামী লীগ ঘরানার। আমি ও আমার দলের অসুবিধাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে উলঙ্গ গালিগালাজ করা হলে সেখানে আমাদের পাওয়া যাবে না। একজন মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীতাকারী জামায়াত থাকলে রাজনীতি তো দূরের কথা স্বর্গে বা বেহেশতেও আপত্তি আছে।

এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী জানান, তিনি এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন অনুভব করছেন।

এদিকে আ স ম আবদুর রব জানিয়েছেন, মির্জা ফখরুল ও নোমানের সঙ্গে তার বৈঠক হয়েছে। বিএনপির পক্ষ থেকে দুই নেতা জাতীয় ঐক্যের কথা বলেছেন। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে সরকার এ উদ্যোগ নিলে আরও ভালো হতো।

আমন্ত্রণ জানালে যবেন কি না জানতে চাইলে সাবেক মন্ত্রী রব বলেন, বিএনপি চেয়ারপারসন আমন্ত্রণ জানালে অবশ্যই দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে বিবেচনা করা হবে। জামায়াত নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও দাবি করেন তিনি।   

আরও পড়ুন- 

কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী


গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি

মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে

/এফএস/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান