মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ১২:৪৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১২:৫৫

মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি  ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরবেষ্টিত দুর্গম এলাকার চারটি ইউনিয়নে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলাবাহিনী। পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম এর নেতৃত্বে পুলিশ, র‌্যাব-৪ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের  সদস্যরা এই অভিযান পরিচালনা করছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে শুরু হয়ে এই অভিযান এখনও চলছে। পুলিশ জানিয়েছে, নদীর অপর পাড়ে পাবনার বেড়া উপজেলার চরবেষ্টিত এলাকাতেও এমন অভিযান চলছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বিপিএম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুলিশ, বিজিবি ও আমর্ড ব্যাটালিয়ানের  দুইশ’ সদস্য পাঁচটি দলে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করছে।  জঙ্গিবিরোধী অভিযানে এরইমধ্যে সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করা সম্ভব হয়েছে।

আটককৃতরা হলেন, বাঘুটিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার (৬০), জাফরগঞ্জ কাজী সফিউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসহাক আলী (৪০) ও বাঘুটিয়া এলাকার শাহ আলম (৪৫)।

তিনি আরও বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা সেটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তালিকা অনুযায়ী সন্দেহভাজনদের বাড়িগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে র‌্যাব -৪ এর এএসপি অনু মং জানান, এই অভিযানে তাদের ২৩ জন সদস্য রয়েছে। তিনি জানান, মানিকগঞ্জের সীমান্তবর্তী জেলা পাবনার বেড়া উপজেলায়ও একই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা

সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
তৃণমূল থেকে ভবিষ্যতের ক্রীড়া নক্ষত্র গড়ার অনন্য উদ্যোগ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
শিক্ষিকার ভিডিও নিয়ে যারা ট্রল করেছে, তাদের শনাক্তে নেমেছে পুলিশ
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
৮ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত অর্ধশতাধিক
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
বাংলাদেশ কি চীনের বলয়ে ঢুকে গেছে?
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি