‘দোষারোপের রাজনীতির কারণে জঙ্গিদের শাস্তি হয় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ২০:৩০আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২০:৩১

বিএনপির স্থায়ী কমিটি সদস্য মোশারফ হোসেন ক্ষমতাশীনরা জঙ্গিবাদ দমনে আন্তরিক নয়। বরং তাদের দোষারোপের রাজনীতির কারণেই প্রকৃত জঙ্গিদের শাস্তি হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ব্যারিস্টার্স ফর চেইঞ্জ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

‘ইতোমধ্যে দেশে জাতীয় ঐক্যে হয়ে গেছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেশে যদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়।তাহলে কল্যাণপুরের জঙ্গি দমনে কেন এই অভিযান? আবার ব্রিটিশ কাউন্সিল বন্ধ কেন? এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কেন বন্ধ করা হচ্ছে?’

সম্প্রতি  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায়ের প্রসঙ্গটেনে তিনি বলেন, ‘এই সরকার তারেক রহমানকে সাজা দিয়েছে শুধু বিএনপির নেতা-কর্মীদের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে। আর এসব ষড়যন্ত্রমূলক রাজনীতিরই অংশ মাত্র।’

এক-এগারোর সময় বিএনপিকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা কেউই সফল হয়নি উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘এমনকি নাজমুল হুদা, মতিন ও তৎকালীন বিএনপির মহাসচিবও এ দলকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। আর এরই ধারাবাহিকতায় সরকার তারেক রহমানকে সাজা দিয়ে, বিএনপির নেতা-কর্মীদের দৃষ্টি ভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দিতে চাচ্ছে।’

সংগঠনের সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

/এসআইএস/এসএনএইচ/

সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম