তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকীর দোয়ায় খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ০০:০১আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০০:৩২

তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকীর দোয়ায় যোগ দেন খালেদা জিয়া

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩২তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দোয়া মাহফিল শেষে তিনি মাহবুব আলী খানের পরিবারের সঙ্গে সময় কাটান।

শনিবার বাদ মাগরিব থেকে শুরু করে রাত পৌনে দশটা পর্যন্ত চলে এ দোয়া মাহফিল। রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়ির মাহবুব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,  ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসিচব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহসভাপতি আবু আতিক আল হাসান মিন্টু, সাবেক ছাত্রনেতা আবুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার রফিকউল হক দোয়া মাহফিলে অংশ নেন।

২০ দলের জোট নেতাদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।  মাহবুব আলী খান ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন।

মাহবুব আলী খানের ৩২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও সিলেট, জামালপুর, বগুড়াসহ দেশের বিভিন্নস্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম