খালেদার কাছে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে এলেন নতুন কমিটির কয়েক সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ০৩:০৩আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০৩:০৮

বিএনপির পতাকা ‘ডায়নামিক’ ও ‘ভাইব্রেট’ কমিটির সদস্য হয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে না গেলেও ‘পদপ্রাপ্তির উৎসস্থলে’ গিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এলেন বিএনপির কয়েকজন নেতা।
রবিবার রাত নয়টা ৪০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে এলে নতুন কমিটির কয়েকজন সদস্য ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন রুহুল আমিন চৌধুরী, মাহমুদুল হাসান, হাবিবুল ইসলাম, মাসুদ আহমেদ তালুকদার, ফুটবলার আমিনুল ইসলামসহ অনেকে।
শায়রুল জানান, এসময় সিনিয়র নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও নজরুল ইসলামও ছিলেন।
বিএনপির কার্যালয়ের একটি সূত্র জানান, সিনিয়র চার নেতাকে ডেকে আনা হয়েছে। কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে শনিবার থেকে এখন পর্যন্ত পরিস্থিতি নেতিবাচক হওয়ায় আলোচনা করার জন্য খালেদা জিয়া তাদের ডেকে এনেছেন।
গুলশান কার্যালয়ে কয়েকজন নেতা এলেও, নয়া পল্টনের কার্যালয়ে তাদের কেউ যাননি বলে জানা যায়।

উল্লেখ্য, ৬ আগস্ট (শনিবার) কমিটি ঘোষণাকালে নতুন কমিটি ‘ভাইব্রেট ও ডায়নামিক’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, গুলশান কার্যালয়ে আসা নতুন কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে এটিকে ‘পদপ্রাপ্তির উৎসস্থল’ হিসেবে আখ্যায়িত করেন।

 আরও পড়তে পারেন: এক চেয়ারপারসনের ৭৩ উপদেষ্টা!

/এসটিএস/এইচকে/এমএসএম/

সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম