আপনার মুক্তিযুদ্ধের বীরত্ব নিয়ে জনগণ প্রশ্ন তুলবে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৭:০৩আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:০৭

মাহবুব-উল আলম হানিফ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় অংশ নেওয়া ও জাতীয় ঐক্য গড়ে তোলার প্রক্রিয়ায় অংশ নেওয়ায় একজন বীর মুক্তিযোদ্ধার (কাদের সিদ্দিকী) বীরত্ব নিয়ে জনগণ প্রশ্ন তুলবে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার রাজধানীর ধানমণ্ডির এক আলোচনা সভায় অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর নাম উল্লেখ না করে তিনি এ সব কথা বলেন।

বঙ্গবন্ধু ভবন প্রঙ্গণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবাষির্কী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে তিনি বলেন, জনাব বীর মুক্তিযোদ্ধা সাহেব, আপনার এই মুক্তিযোদ্ধা (জিয়াউর রহমান) বঙ্গবন্ধু হত্যার যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার ও মন্ত্রী বানিয়ে বাংলাদেশের ৩০ লাখ মুক্তিযোদ্ধার আত্মাকে পদদলিত করেছেন। আর সেই মুক্তিযোদ্ধার স্ত্রীর প্রতি আপনার (বঙ্গবীর)এত দরদ কেন?

হানিফ বলেন, আপনি যদি রাজনীতি করতে চান, ন্যায়নীতি ঠিক করেন। মুক্তিযুদ্ধের অবদানের জন্য আমরা আপনাকে সম্মান জানাতে চাই। কিন্তু এ দেশের রাজনীতিতে স্বাধীনতার পক্ষে কে, বিপক্ষে কে, সেটা প্রমাণিত। তিনি বলেন, যারা ’৭১-এর যুদ্ধাপরাধীদের দোসর এবং তাদের লালন পালন করছেন, তাকে মুক্তিযোদ্ধার স্ত্রী বলে রাজনীতি করতে চান! তাহলে আপনার সম্পর্কে জনগণের অন্যরকম ধারণার সৃষ্টি হবে। আপনার মুক্তিযুদ্ধের বীরত্ব নিয়ে জনগণ প্রশ্ন তুলবে। আমার অনুরোধ, আপনি এই পথে পা দেবেন না। শুধু মাত্র খবরে শিরোনাম হওয়ার জন্য এ ধরনের খেলা থেকে বিরত থাকবেন আপনি।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠকের সমালোচনা করে তিনি বলেন,আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা দূতিয়ালি করার জন্য বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠকও করেছেন।এরপর তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা বলেছি, জামায়াতের সঙ্গ ছাড়লে আমরা বিএনপির সাথে ঐক্য করতে পারি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যার বিরোধিতা করলে আমি সহ্য করবো না, আবার মুক্তিযোদ্ধার স্ত্রী খালেদা জিয়ার বিরোধিতা করলেও আমি মানতে রাজি নই।

কাদের সিদ্দিকীর সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ হানিফ বলেন, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাতি যখন জঙ্গি প্রতিরোধে ঐক্যবদ্ধ, তখন কিছু রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তারা মনে করছেন। আপনারা লক্ষ করবেন, একটি রাজনৈতিক দল যাদের কোনও অস্তিত্বও নেই, তারা আবার দূতিয়ালির ভূমিকা পালন করছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে বৈঠকও করেছেন।

বিএনপির নবনির্বাচিত কমিটির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে যুদ্ধাপরাধের সাজাপ্রাপ্ত আসামির সন্তান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ও জঙ্গিবাদের লালন-পালনকারীদের। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, বিএনপি কখনও জামায়াত ছাড়তে পারবে না। এরা আদর্শগতভাবে এক ও অভিন্ন। তাই, যারা বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে ভাবছেন, তাদের সেই সময় সময় শেষ হয়ে গেছে বলে আমি মনে করি।

হানিফ বলেন, বিএনপি আজ ঐক্যের ধুয়ো তুলে সন্ত্রাসী ও জঙ্গিবাদকে রক্ষা করতে চায়। কারণ, এই সন্ত্রাসী ও জঙ্গি বিএনপি জামায়াতের সৃষ্টি। তাই, তারা ধরা পড়লে বিএনপির মুখোশ উন্মোচিত হয়ে যাবে। এ কারণে সন্ত্রাসী ও জঙ্গিদের রক্ষা করার জন্যই ঐক্যের ধুয়ো তুলেছে বিএনপি।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, সহ-সভাপতি মঈনউদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল প্রমুখ।

/পিএইচসি/এবি/

আরও পড়ুন
মন্ত্রিসভায় ‘বিদ্যুৎ আইন-২০১৬’ এর খসড়া অনুমোদন

বঙ্গমাতার দূরদর্শিতায় স্বাধীনতার দ্বার খুলেছিল: প্রধানমন্ত্রী

রিজার্ভ চুরি: হ্যাকারদের জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি

 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম