আ.লীগের তহবিল ২৩ কোটি ৮৭ লাখ, বিএনপির ২ কোটি ৭০ লাখ

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৪:৩৮আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৪:৩৮

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। মঙ্গলবার ইসিতে জমা দেওয়া হিসাব বিবরণীতে দেখা গেছে, গতবারের মতো এবারও আওয়ামী লীগের তহবিলে উদ্বৃত্ত রয়েছে। আর ঘাটতি রয়েছে বিএনপির তহবিলে।

হিসাব বিবরণী অনুযায়ী, গত বছর শেষে আওয়ামী লীগের তহবিলে ২৩ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ২৩ টাকা এবং বিএনপির ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৬১ টাকা জমা রয়েছে।

আওয়ামী লীগের পক্ষে দলটির কোষাধ্যক্ষ এইচএস আশিকুর রহমান ও দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাম এবং বিএনপির পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে ২০১৫ পঞ্জিকা বছরের হিসাব দাখিল করেন।

আওয়ামী লীগের দেওয়া হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৫ সালে ক্ষমতাসীন দলটি আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। এ হিসেবে ব্যয়ের পরও তহবিলে উদ্বৃত্ত আছে প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা।

আয়ের চেয়ে ব্যয় কম হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান সাংবাদিকদের বলেন, দলের সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা, উপ-নির্বাচন, অনুদান, মনোনয়নপত্র, বিক্রি, প্রকাশনা খাতে আয় হয়েছে। কর্মচারীর বেতন, অনুষ্ঠান, সভা, প্রকাশনা, ত্রাণসহ নানা খাতে ব্যয় হয়েছে।

তিনি আরও বলেন, বছরের শুরুতে তহবিলে ছিল ২০ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ১১৭ টাকা। বছর শেষে তা ২৩ কোটি ৮৭ লাখ ১৯ হাজার ২৩ টাকা দাঁড়িয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম আমিনুল হক জানান, ২০১৫ সালে তাদের ১৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা ঘাটতি রয়েছে।

হিসাব জমা দেওয়ার পর তিনি বলেন, দলের আয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। এ সময় বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা।

তিনি আরও বলেন, ‘আমাদের এবার ঘাটতি সোয়া ১৪ লাখ টাকার মতো। যা আগের হিসাবের সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে। বছরের শুরুতে তহবিলে ছিল ২ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৭৪৫ টাকা। সমাপনী ব্যালেন্স ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৪৬১ টাকা।’ 

আরও পড়ুন- 

মিতু হত্যা মামলার প্রধান আসামি মুছা ভারতে গ্রেফতার!
হার্ট অ্যাটাকে মারা গেছে হাতিটি, ময়নাতদন্ত ঘটনাস্থলেই

/ইএইচএস/এসটি/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম