‘সরকার বাংলাদেশকে জঙ্গিবাদী হিসেবে পরিচয় করাতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৬:১২আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৬:১২

সেলিমা রহমান বাংলাদেশকে এই সরকার বিশ্বে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দীপায়ন কালচারাল অরগানাইজেশন আয়োজিত ‘আন্তর্জাতিক মিডিয়া, সাংস্কৃতিক আগ্রাসন এবং জাতীয় মূল্যবোধ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

সেলিমা রহমান বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের কোনও বক্তব্যই স্পষ্ট নয়। বরং এই সরকার দেশটাকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায়।তাই আমি বলতে চায়, বাংলাদেশে কোনও জঙ্গি নেই।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার বিএনপির নেতা-কর্মীদের  ধরে নিয়ে জঙ্গি বানানোর চেষ্টা করছে। এমনকি তারা আমাদের লোকদের একের পর এক মামলা দিচ্ছে।

আওয়ামী লীগ সরকারের ক্ষমতা এবং নির্বাচন প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন চায়। আর সে নির্বাচনে যদি আওয়ামী লীগ জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আমাদের কোনও দুঃখ থাকবে না।

ক্ষমতাশালীদের দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের প্রতিটি খাতই দুর্নীতিতে ভরে গেছে। তবে দুর্নীতির মাধ্যমে কখনই একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয় না।

দেশের তরুণ সমাজ আজ ধ্বংসের মুখে উল্লেখ করে বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল, তবে বর্তমানে এইচএসসির ফলাফলে দেখা যাচ্ছে যে, গত বছরের তুলনায় এবারের ফলাফল অনেক খারাপ। তবে বিগত বছরগুলোতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছিল, আর এখন হঠাৎ করে কেন এ অবস্থা, তা আজ বড় প্রশ্ন।

জলবায়ু বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, বিএনপির নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধাপক সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ।

/এসআইএস/এসএনএইচ/

 

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের