মানবাধিকার ও জঙ্গিবাদ নিয়ে কেরির সঙ্গে আলোচনা হয়েছে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১৮:১৮আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৯:০১

খালেদা জিয়া ও জন কেরির বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে মানবাধিকার ও জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য তারা বাংলাদেশকে সঙ্গে সহযোগিতা করছেন।’সোমবার বিকালে গুলশানে মার্কিন দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদে তিনি এ তথ্য জানান।
বিকাল ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে চলে প্রায় ৫টা ১০ মিনিট পর্যন্ত।
বৈঠক প্রসঙ্গে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে জন কেরি জঙ্গিবাদ, স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন নিয়ে আলোচনা করেছেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কাজ করতে আগ্রহী।’

মানবাধিকার ও জঙ্গিবাদ নিয়ে কেরির সঙ্গে আলোচনা হয়েছে: বিএনপি

মার্কিন সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফখরুল ইসলাম আলগমীর।
বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সরকার এদেশকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করতে চায় বলেও জানান ফখরুল। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে দুপক্ষই আন্তরিক ছিলেন বলে জানান বিএনপি নেতা।
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন প্রমুখ ।

আরও পড়ুন: কেরির সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

/এসটিএস/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক