জিনপিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ১৭:৪৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:৫১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
বাংলাদেশে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয়। এর আগে বিএনপি চেয়ারপারসন বিকাল ৫টায় হোটেলে পৌঁছান।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল মাহবুবুর রহামন(অব.), নজরুল ইসলাম খান, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের এই বৈঠকে দুটি বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বিষয় দুটি হলো চীনের সঙ্গে বাংলাদেশের ‘কান্ট্রি টু কান্ট্রি’ এবং ‘পার্টি টু পার্টি’ সম্পর্ক আরও জোরদার করা। আর এ দুটি বিষয়েই চীনের প্রেসিডেন্টকে আহ্বান জানাবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল।

এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন শি জিনপিং।

/এসটিএস/এআরএল/

সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম