বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন, আশা বিএনপি'র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ১৮:৫১আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৯:৪২

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়নে চীন পাশে থাকবে বলে আশাবাদ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। শুক্রবার বাংলাদেশে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, 'খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের পারষ্পারিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে খালেদা জিয়া জানিয়েছেন, শহীদ জিয়াউর রহমানের সরকারের সময় থেকে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়। এই সম্পর্ক অব্যাহত রয়েছে। বাংলাদেশ আশা করে, উন্নয়নের ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে থাকবে।'

মহাসচিব আরও জানান, চীন সবসময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও অকৃত্রিম বন্ধু।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে তার দেশ যে ভূমিকা রাখছে, তাতে বাংলাদেশ সবসময় চীনের পাশে থাকবে।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে শুক্রবার বিকাল ৫টা ৩৩ মিনিটে বৈঠক শুরু হয়। চলে ৪০ মিনিট। এর আগে বিএনপি চেয়ারপারসন বিকাল ৫টায় হোটেলে পৌঁছান।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসনে, লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.), নজরুল ইসলাম খান, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।

বৈঠকের পর লে. জে (অব.) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকে বাংলাদেশ-চীনের সম্পর্কের বাইরে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক উন্নয়ন, দুই দেশের পারস্পরিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।’

তাইওয়ান বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তাইওয়ান চীনের সঙ্গেই আছে। আমরাও চাই, এক চীন নীতি অটুট থাকুক।’

চীনের প্রেসিডেন্টকে বিএনপির তরফে কোনও উপহার বা ডুকমেন্টস দেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নে মাহবুবুর রহমান বলেন, ‘না, আমাদের মধ্যে কেবল আলোচনা হয়েছে।’

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে মাহবুবুর রহমান হোটেল লা মেরিডিয়ানেই ছিলেন। চীনের সিল্ক রোডসহ নানা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

/এসটিএস/এআরএল/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক