আর কত!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৬, ১৯:৫৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২০:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৯৮১ থেকে ২০১৬। ৩৫ বছর। আর কত? আমি চাই, সবাই নতুন নেতা নির্বাচন করুক।’ দলের ২০তম সম্মেলন ও নতুন নেতা নির্বাচন প্রসঙ্গে শনিবার আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এ কথা বলেন তিনি।

বিকালে গণভবনে অনুষ্ঠিত ওই সভায় শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু একটা চারা লাগিয়েছেন। এই দলটা এখন মহীরুহ। আমি চাই, আপনারা নতুন চারা লাগান।’

উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন উপলক্ষেই দীর্ঘ চার বছর পর গণভবনে শনিবারের সভা আহ্বান করা হয়।

সভায় বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘বিদেশি কোনও অতিথি এলেই দেখা করে গণতন্ত্র নেই বলে নালিশ করে আসে। গণতন্ত্রের ডেফিনেশন (সংজ্ঞা) কী, বলতে পারে কিনা আমার সন্দেহ। গণতন্ত্র বানান করতে পারবে কিনা, তা নিয়েও সন্দেহ আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র নেই- এ কথা আজ শুনতে হয়! আশ্চর্য লাগে, কাদের মুখ থেকে এ কথা শুনতে হয়! যারা ৭৫-এর পর অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, জিয়া ক্ষমতায় এসে সংবিধান লঙ্ঘন করেছে, আর্মি রুলস লঙ্ঘন করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধ সংগঠন করেছে, সেই সংগঠন বিএনপির মুখ থেকে গণতন্ত্রের সবক শুনতে হয়। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক।’

আওয়ামী লীগের জাতীয় কমিটির সর্বশেষ সভা হয় ১৯তম সম্মেলনের আগে; ২০১২ সালের ১৩ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী, ছয় মাস পরপর জাতীয় কমিটির সভা হওয়ার কথা।

/পিএইচসি/এআরএল/

আরও পড়ুন: 

একই নম্বর কখনও আইএস, কখনও আনসারুল্লাহ!

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান