দোলনকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১৩:৪৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৩:৫০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। রবিবার মাজহারুল ইসলাম দোলনকে পুলিশ গ্রেফতার করে।

সোমবার সকালে দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের হিড়িকে দেশবাসী এখন আতঙ্কগ্রস্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরও একটি উদাহরণ।

বিবৃতিতে ডা. মাজহারুল ইসলাম দোলনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম