'প্রয়োজন হলে সংলাপ করবো'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৩:২৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৩:৩৬

ওবায়দুল কাদের সংসদ নির্বাচন ইস্যুতে প্রয়োজন হলে অবশ্যই সংলাপের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে এই মুহূর্তে এ বিষয়ে সংলাপের দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  বিএসআরএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংলাপে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

নির্বাচনের আগে কোনও সংলাপ হবে কিনা- প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র বিশ্বাস করবো, সংলাপকে বিশ্বাস করবো না এটা তো হতে পারে না। সংলাপ আমিও চাই। প্রয়োজন হলে সংলাপ করবো। তবে এ মুহূর্তে সংলাপের কোনও প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ইস্যু তৈরি হলে অবশ্যই সংলাপ হবে। আর সংলাপ করার উদাহরণ তো আমাদের রয়েছে। জাতীয় প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংলাপের জন্য বেগম জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি তো আসেননি। কোকোর মৃতুতে দেশের প্রধানমন্ত্রী শোক জানাতে গিয়েছিলেন, দরজা তো খোলেননি। এ মুহূর্তে সংলাপের প্রয়োজন নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধানের আলোকে ২০১২ সালের নিদর্শনে রাষ্ট্রপতির এখতিয়ারে নির্বাচন কমিশন গঠনের কথা পরিষ্কার বলা আছে। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হবে। সেটি তো রাষ্ট্রপতির এখতিয়ার, এখানে আমাদের কিছুই করার নেই। সেখানে কোনও সমস্যা হবে না। আশা করছি বিএনপিরও হবে না। তারা এতো ভয় পাচ্ছে কেন? সেটি তো আমি বুঝি না।’

আরও পড়ুন- 

পপুলারের টয়লেটে তরুণীর ভিডিও ধারণের কথা স্বীকার করেছে সুমন

/এসআই/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের