টুঙ্গিপাড়ায় আ. লীগের নতুন কমিটির প্রথম সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৬, ১৭:৩৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৭:৪২

আওয়ামী লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ওইদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের দু’টি পৃথক ফোরাম যৌথভাবে বৈঠকে মিলিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যৌথসভায় সভাপতিত্বে করবেন। দুপুর ২টায় শুরু হবে এ বৈঠক। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মঙ্গলবার সকালে আওয়ামী লীগ নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে চিরনিদ্রায় শায়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে তারা শ্রদ্ধা নিবেদন করবেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৬ নভেম্বর নব-নির্বাচিত কমিটির নেতাদের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয় পূর্ব-নির্ধারিত টুঙ্গিপাড়ার কর্মসূচি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম