সমাবেশের অনুমতি প্রত্যাখ্যান বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ১৪:৩৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৫:৫৫

বিএনপি

২৭ টি শর্ত পালন সাপেক্ষে বিএনপিকে আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ করে সোমবার ওই অনুমতিটি দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অ্যাসিসট্যান্ট টু কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

এদিকে, মঙ্গলবার সমাবেশের জন্য আবেদনই করা হয়নি জানিয়ে সমাবেশের অনুমতি প্রত্যাখ্যান করেছে বিএনপি।  বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, বিষয়টি বিএনপিকে মৌখিকভাবে অবগত করা হয় সোমবার সন্ধ্যায়, তবে সমাবেশের অনুমতির চিঠিটি তারা আজ মঙ্গলবার সকালে হাতে পায়। আর পুলিশের পাঠানো ওই অনুমতির বিষয়ে গণমাধ্যমগুলোকে অবগত করা হয় আজ দুপুরে। 

ওই চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্দেশ করে বলা হয়েছে, ‘আপনার ৬ নভেম্বর ২০১৬ তারিখের আবেদনের প্রেক্ষিতে নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে ৮ নভেম্বর ২০১৬ ১৪.০০ ঘটিকায় (দুপুর ২টায়) শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উদ্যোগে আলোচনা সভা আয়োজনের অনুমতি প্রদান করা হলো।’

বিএনপিকে পাঠানো ডিএমপির চিঠি

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, মহাসচিব ইতোমধ্যেই সংবাদ সম্মেলনে করে জানিয়েছেন যে ১৩ নভেম্বর সমাবেশ করার আবেদন করবে বিএনপি। ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে সমাবেশ করার আবেদন ৬ নভেম্বর করাই হয়নি। তাহলে অনুমোদনের বিষয়টি আসলো কোত্থেকে? শায়রুল মনে করেন, বিষয়টি গত নির্বাচনে এরশাদের অংশ নেওয়ার মতো হাস্যকর।

বিএনপির একাধিক কর্মী বাংলা ট্রিবিউনকে জানান, এটা ডিএমপির কৌশল। ৮ নভেম্বরের সমাবেশের অনুমতি ৮ নভেম্বর দুপুরে আসে, এটা হাস্যকর এবং অযৌক্তিক।

মঙ্গলবার দুপুরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা ১৩ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করতে চান।

/এনএল/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান