রবিবার গোবিন্দগঞ্জ যাবে আ.লীগের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ১৪:১৬আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২০:২২

সাঁওতাল পল্লি

সাঁওতালদের ওপর হামলায় কারা জড়িত তা খতিয়ে দেখতে আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধি দল ১৩ নভেম্বর (রবিবার) গাইবান্দার গোবিন্দগঞ্জ যাচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং ঘটনাস্থলে যাবেন।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

হানিফ  বলেন, ‘রাজনীতিতে মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত কাজকে যারা আদর্শ মনে করে সেই দলের নেতৃত্ব দিচ্ছে খালেদা জিয়া। মেট্রাপলিটন পুলিশের কাছে আবেদন করা চিঠিতে বিএনপি সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার ইন্সিটিটিউটের কথা উল্লেখ করেছে। সে অনুযায়ী পুলিশ ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে সমাবেশের অনুমতি দেয়। কিন্তু বিএনপি থেকে বলা হচ্ছে তারা যেখানে সমাবেশ করতে চায় সেখানে তাদের দেওয়া হচ্ছে না। এদেশের মিথ্যাচারের যে বড় তালিকা আছে এতে আরেকটি মিথ্যাচার যুক্ত হলো।’ 

তিনি বলেন, ‘অবৈধভাবে ক্যান্টনমেন্টে যেসব দলের আবির্ভাব তাদের কাছ থেকে এর চেয়ে বেশি প্রত্যাশা করা যায় না। আমি মনে করি দেশের মানুষ অতীতের মতো বিনএপির এই মিথ্যাচারকেও ষড়যন্ত্র হিসেবেই দেখবে।’

গণমাধ্যমকে দেওয়া খালেদা জিয়ার সাক্ষাৎকারের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া দাবি করেছেন দেশের ভোটাধিকার নেই। গণমাধ্যমের স্বাধীনতা সেই। কিন্তু আমি বলবো গণমাধ্যমের স্বাধীনতা পৃথিবীর যে কোনও দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো।’

 /পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম