সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা করছে পুলিশ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৬:২৪আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৬:২৮

 

রুহুল কবির রিজভী ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতি  দিতে পুলিশ টালবাহানা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।  দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সমাবেশ নিয়ে পুলিশের টালবাহানা ও কর্মসূচি অনুষ্ঠানের অনুমতি দিতে গড়িমসির মাধ্যমে বিদ্যমান বিকৃত শাসনেরই প্রতিফলন ঘটছে।’ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা আবারও পুলিশ প্রশাসনকে বলতে চাই, ১৩ নভেম্বর বিএনপিকে জনসভার অনুমতি দিতে কোনও  টালবাহানা, গড়িমসি না করে আজকেই জনসভার অনুমতি দেওয়া হোক।  পুলিশ আওয়ামী লীগের নয়, জনগণের সেবক হিসেবে আইনানুগ আচরণ করবে। পৃথিবীতে কখনোই প্রশাসনকে দলীয়করণ করে কোনও একদলীয় শাসনব্যবস্থা ও একনায়কের শেষরক্ষা হয়নি।’

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বিএনপির এই ‍সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীনদের মায়ামুগ্ধ হয়ে জনগণের অধিকারকে হরণ করে নিজেদের গণশত্রুতে পরিণত করবেন না। আমরা নিশ্চিত, আজকেই আপনারা বিএনপির জনসভা সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দেবেন।’

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী শাসকগোষ্ঠী এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনী ভয় ও শঙ্কার রোগে ভুগছে। মানুষের জমায়েতের কথা শুনলেই তারা শঙ্কিত হয়ে ওঠে। তার কারণ বিরোধী দল আয়োজিত এ ধরনের গণজমায়েতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে ওঠে। এ আশঙ্কায় সরকার পুলিশকে দিয়ে বিরোধী দলের সংবিধান স্বীকৃত কর্মসূচিকে নস্যাৎ করে চলেছে।’

প্রশাসনের উদ্দেশে প্রশ্ন রেখে বিএনপির এ নেতা  বলেন, ‘পুলিশ কিসের প্রতিশোধ নিচ্ছে? ক্ষমতাবিলাসীদের স্বার্থ রক্ষায় পুলিশ কেন ভূমিকা রাখছে? দেশকে কেন সর্বনাশের ধাক্কায় অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশ যদি এ ধরনের অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, বেআইনি এবং সংবিধানবিরোধী ভূমিকা অব্যাহত রাখে তবে জনগণের কাছে তাদের একদিন জবাবদিহি করতেই হবে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মনির হোসেন, মো. বেলাল হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

/এসটিএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম